গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির
মাধ্যমে দক্ষতা উন্নয়ন

মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন। দেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির বাস্তবমুখী ব্যবহারে সক্ষমতা অর্জনে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

৬৪ জেলা কেন্দ্র
৩০০ ঘণ্টা প্রশিক্ষণ মেয়াদ
১০০% বিনামূল্যে
৩,০০০+ মোট শিক্ষার্থী
DYD E-Learning Hero
প্রকালের সুবিধাসমূহ

দক্ষ যুব শক্তি ও স্বাবলম্বী বাংলাদেশ বিনির্মাণে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা

জেনারেটিভ এআই (Generative AI), প্রম্পট ইঞ্জিনিয়ারিং, চ্যাটজিপিটি (ChatGPT) সহ আধুনিক এআই টুলসের বাস্তবমুখী প্রয়োগ ও পেশাদার দক্ষতা উন্নয়ন।

সরকারি প্রফেশনাল সনদপত্র

কোর্সটি সফলভাবে সমাপ্ত করার পর যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সরকারি সনদপত্র প্রদান করা হবে যা ক্যারিয়ার গড়তে সহায়ক।

দৈনিক ভাতা ও খাবার সুবিধা

প্রশিক্ষণে অংশ নেওয়া সকল প্রশিক্ষণার্থীকে ক্লাসে যাতায়াত ও আনুষঙ্গিক খরচ বাদে দৈনিক ২০০/- টাকা সরকারি ভাতা (TA) প্রদান করা হবে।

১০০% বিনামূল্যে প্রশিক্ষণ

সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত এই কোর্সে অংশ নিতে কোনো প্রকার ফি লাগবে না। ক্লাস মেটেরিয়াল ও সাপোর্ট সম্পূর্ণ ফ্রি।

ভর্তি পরীক্ষা ও মেধা নির্বাচন

অনলাইনে আবেদনের পর লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্য মেধারী শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

দেশব্যাপী ৬৪ জেলায় কেন্দ্র

৪টি আলাদা অঞ্চল (প্যাকেজ) এর মাধ্যমে দেশের সকল জেলায় নির্ধারিত পার্টনার প্রতিষ্ঠানের আধুনিক ল্যাবে সরাসরি ক্লাসের সুবিধা।

ভবিষ্যতের প্রস্তুতি

কেন এই কোর্সটি করবেন এবং AI শেখা কেন জরুরি?

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান থাকা অপরিহার্য। এই কোর্সের মাধ্যমে আপনি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি

ঘণ্টার কাজ মিনিটে সম্পন্ন করা সম্ভব। এআই টুলের মাধ্যমে আপনার প্রতিদিনের কাজের গতি ও গুণগত মান বা গুনে বৃদ্ধি পাবে।

ফ্রিল্যান্সিং ও আয়ের নতুন সুযোগ

গ্লোবাল মার্কেটপ্লেসগুলোতে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং কনটেন্ট ক্রিয়েশনের ব্যাপক চাহিদা রয়েছে, যা আয়ের নতুন দ্বার উন্মোচন করবে।

সৃজনশীলতা এবং স্মার্ট আইডিয়া

যেকোনো সমস্যার দ্রুত সমাধান, নতুন প্রজেক্টের প্ল্যানিং এবং ক্রিয়েটিভ কাজে এআই আপনাকে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে থাকুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের কাজ কেড়ে নেবে না, বরং যারা AI ব্যবহার করতে জানে, তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। তাই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার এখনই উপযুক্ত সময়!

প্রক্রিয়া ও সময়সূচী

ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপসমূহ

১

অনলাইন আবেদন

আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

২

লিখিত পরীক্ষা

পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে। স্থান ও সময় SMS-এ জানানো হবে।

৩

মৌখিক পরীক্ষা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে।

৪

চূড়ান্ত মেধা তালিকা

২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চূড়ান্ত মেধা তালিকা ও ফলাফল প্রকাশ করা হবে।

৫

ক্লাস শুরু

১ অক্টোবর ২০২৬ হতে দেশব্যাপী সকল কেন্দ্রে একযোগে সরাসরি ল্যাবে ক্লাস শুরু হবে।

আবেদনের যোগ্যতা

কে কে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এআই প্রকল্পের আওতায় শুধুমাত্র উপযুক্ত যোগ্যতাসম্পন্ন যুবদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

বয়সসীমা ১৮ হতে ৩৫ বছর (অনূর্ধ্ব ৩৫)।
ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
প্রাথমিক কম্পিউটার পরিচালনা ও ইন্টারনেট ব্যবহারিক জ্ঞানসম্পন্ন।
ইংরেজিতে মৌলিক যোগাযোগ ও ডকুমেন্ট রিডিং দক্ষতা।

প্রশিক্ষণ মডিউল হাইলাইটস

২ মাস মেয়াদী (৫০ দিন | ৩০০ ঘণ্টা) কোর্সে নিম্নলিখিত আধুনিক টপিকগুলো শেখানো হবে:

Prompt Engineering
AI Content Creation
Generative AI Tools
AI Productivity
Data Analysis
AI Freelancing
প্রশিক্ষণ অঞ্চল

দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও প্যাকেজ পরিচিতি

প্যাকেজ-১ (১৭টি জেলা)

ঢাকা ও ময়মনসিংহ বিভাগ

প্রশিক্ষণ পার্টনার: e-Learning & Earning Ltd.

২ মাস (৩০০ ঘণ্টা)

প্যাকেজ-২ (১৬টি জেলা)

রাজশাহী ও রংপুর বিভাগ

প্রশিক্ষণ পার্টনার: SEO Expate, European IT & Kaizen IT (JV).

২ মাস (৩০০ ঘণ্টা)

প্যাকেজ-৩ (১৬টি জেলা)

বরিশাল ও খুলনা বিভাগ

প্রশিক্ষণ পার্টনার: e-Learning & Earning Ltd.

২ মাস (৩০০ ঘণ্টা)

প্যাকেজ-৪ (১৫টি জেলা)

চট্টগ্রাম ও সিলেট বিভাগ

প্রশিক্ষণ পার্টনার: Service Engines, Dot Com Systems & Wizard Software (JV).

২ মাস (৩০০ ঘণ্টা)

আজই অনলাইনে আবেদন করে আপনার প্রশিক্ষণ সুনিশ্চিত করুন!

সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির এই প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করে ক্যারিয়ার গড়ুন এবং সরকারি সার্টিফিকেট লাভ করুন।